, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে এতিম ছাত্রদের জন‌্য ৩০ বস্তা চাল উপহার দি‌লেন হাজী আব্দুস সাত্তা‌র




সিরাজগ‌ঞ্জে এতিম ছাত্রদের জন‌্য ৩০ বস্তা চাল উপহার দি‌লেন হাজী আব্দুস সাত্তা‌র

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ১৯:৩২ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত মালশা পাড়া কবরস্থা‌নে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসায় ৩ শতাধিক তালিমুল এলেম লেখাপড়া করেন, যার মধ্যে ২০০ জন এতিম, দূরস্থ ও অসহায় ব্যক্তির সন্তান। এই ২০০ শত ছাত্রর লিল্লাহ বোর্ডিংয়ে খরচ হয় মাসে প্রায় আড়াই লক্ষ থেকে প্রায় ৩ লক্ষ টাকা। যার যোগান দিতে প্রতি মাসেই হিমশিম খেতে হয় মাদ্রাসা কর্তৃপক্ষ‌র। এই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর খরচ বহন ক‌রেন সিরাজগঞ্জ জেলার দান শীল ব্যক্তিরা।
চলতি মাসে লিল্লাহ বো‌ডিং‌য়ে খাদ্য ঘাটতির খবর সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তা‌রের নিকট পৌছা‌লে তিনি তাৎক্ষণাত ৩০ বস্তা চাল উপহার দেন। গতকাল সকাল ১০ টার দিকে ম‌তিসা‌হে‌বের ঘাট সংলগ্ন অফিস থেকে মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ তাহের জিহাদীর নিকট এই চাল হস্তান্তর করেন। লোক দেখানো নয় সিরাজগঞ্জের সকল ধননাট্য ব্যক্তিদের দা‌নের প্রতি উদ্বুদ্ধ করতে কাজ কর‌ছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

হাজী আব্দুস সাত্তারের ৩০ বস্তা চাল পে‌য়ে তার জন‌্য দেওয়া দোয়া কামনা ক‌রে সিরাজগঞ্জের দানশীল ব্যক্তিদের মাদ্রাসার জন‌্য সুনজর দেওয়ার আহবান করেন, জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ তাহের জিহাদী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET