সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজিত ১২ দিন ব্যাপি চলা জাতীয় নাট্যোৎসবের ৬ষ্ঠ দিনে দুর্বার নাট্যগোষ্ঠির নাটক মানিক তলার আলা সর্দার মঞ্চায়িত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ৬ষ্ঠ দিনে শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে মানিক তলার আলা সর্দার মঞ্চায়িত করে দুর্বার নাট্যগোষ্ঠির শিল্পীরা। নাটকে ফুটে ওঠে অন্যায় আর অত্যাচারের আজন্ম পুজিপতি আলা সর্দার। যিনি উপযুরি শাসন করে মানিক তলার বস্তিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যার কোন কোনটাও লোক সমাজে প্রকাশ পেলেও, তাঁর হিংস্্র পরিনিতির ভয়ে প্রতিবাদের ভাষা হয় বোবা। ফলশ্রনতিতেবস্তির খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে চরম বিপর্যয়। কিন্তু তাই বলে তো অন্যায় অত্যাচার কখনও চিস্থায়ী হয়নী। তাইতো কালক্রমে বস্তির খেটে খাওয়া মানুষগুলো জোটবদ্ধ হয়। ঐক্যবদ্ধভাবে জনতার আদালতে সর্দারের সকল অন্যায়-অত্যাচরের বিচার চায়। নাটকে অভিনয় করেন সুম্মিতা, মোহনা, আলিফ, দ্বীপ,আকাশ,দ্বীপ, স.ম আলা উদ্দিন আলা, মানিক, মিন্টু,সিমান্ত, মিঠু শাওয়ান,রহিম, আলিম, লুৎফর, মাসুদ, লিয়াকত, আনিছ, হাসান, আছির উদ্দিন মিলন, টি এম, জিন্নাহ, সন্তোষ নিয়োগী, আরিফ, শাহরিয়ার সবুজ, বিশাল প্রিতম, হামিদ, কালেক মুকুল, সোয়াদ, সোহান। নাটকে অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এসময় অডিটরিয়াম ছিলো দর্শকে ভর্তি। নাটকটির নাট্যকার ছিলেন তরঙ্গ আনোয়ার নির্দেশক স. ম আলা উদ্দিন আলা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, সংস্কৃতি মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় আয়োজিত জাতীয় নাট্যোৎবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের এই উৎসব ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় নাটক মঞ্চায়ন হবে। উৎসবে জেলার গ্রুপ থিয়েটারভুক্ত ১৩ টি সংগঠন নাটক মঞ্চায়ন করবে।









