, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত




সিরাজগ‌ঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২৫, ১৬:৩৯ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগ‌ঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’র বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।

সিরাজগঞ্জ সরকারি কলেজ হল রুমে বৃহস্প‌তিবার (১০ এপ্রিল) এ প্রশিক্ষণ সমাপ্ত হয় ।

প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।

এছাড়াও প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, সিরাজগঞ্জ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা (অ. দা.) মোরসালীন জেবীন তুরিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

প্রশিক্ষণে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক, সহযোগী অধ্যাপক, অধ্যক্ষ সহ বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET