১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের আরো ৫০০ বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৯, ১৯:১৪ | 1042 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নে আরও ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ চালু  হলো আজ। ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামে প্রায় ৫০০ বাড়িতে নতুন সংযোগ এর কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ -১ আসনের সাবেক জাতীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব  শওকত হোসেন সাকার ,সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এর আগে জামালপুর জেলার সীমানাঘেঁষা কাজিপুরের  মনসুর  নগর ইউনিয়নে আংশিক বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়।  ফলে চরাঞ্চলের মানুষের জীবযাত্রার মান বেড়েছে অনেকখানি। কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় তাদের সকল উন্নয়ন যেন থমকে ছিল। কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার বিদ্যুতের বিষয়ে কাজিপুরের এমপি সাবেক মন্ত্রি মোহাম্মদ নাসিমকে অনুরোধ করেন। দীর্ঘদিন মোহাম্মদ নাসিম চেষ্টা করে অবশেষে কাজিপুরের চর বিড়ার উন্নয়ন বৈষম্য ঘোচাতে এই প্রকল্প পাস করাতে সচেষ্ট হন।
মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, ‘‘যমুনা নদীর ভাঙা-গড়ার মধ্য দিয়ে জীবন পার করছে চরের মানুষ। যেখানে ছিলনা যোগাযোগ ব্যবস্থার ভালো কোন পথ, ছিল না কোনো রাস্তা ঘাট। সেখানেও আজকে জ্বলছে বিদ্যুতের বাতি ”।
কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল সরকার জানান, “ চরের যে সকল ইউনিয়নে এখনো বিদ্যুৎ নাই সেই সব ইউনিয়নও দ্রুত  বিদ্যুৎ সুবিধা পাবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET