, , ,

শিরোনামঃ-




“সুখ তুমি কোথায় ??

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৮, ১৮:২২ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


                 –মোঃ ফিরোজ খান

মরিচিকার পিছু পিছু চলছি আমি
যানা হয়নি তাইতো কভূ অজানাই আমি
কেমন করে কিসের তরে বলবো কথা
সুখের লাগি জীবন আজ‌ অচেনা দেখা।
—
কেউ বলে সুখ আছে টাকা পয়সায়
কেউ বলে ভুলপথে ছুটছি অন‍্যথায়
কি করে বলবো আমি কিভাবে বুঝাই
ঘুরে ঘুরে সময় গেলো সুখেরই নেশায়।
—
একটু সুখ পেলাম খুঁজে ডেকে মাওলাকে
অবশেষে বুঝতে হলো সুখ আছে কোথায়!
সবকিছুই মিছে হয় মহান মাওলার কাছে
ধন দৌলত অর্থ সম্পত মিছে মাওলা বিনে।
—
ক্ষনিকের জন্য সুখ থাকে লুকিয়ে অর্থে
পরক্ষণেই সুখ হারায় সবাই চোখের পলকে
সবাই সবার জন্য একথা মানিনা কভূ
একজনই সুখের মালিক তবুও দেখিনা তাকে।
—
আজও মনে পরে সেই হারানো দিনের কথা
ঘুরেছি সব সময় শুধু ভুল করে টাকার নেশায়
ভুল পথেই এই জীবনের সময় ফুরিয়ে গেলো
আল্লাহই হলেন সব সুখের মালিক সত্য জানি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET