কুমিল্লার চৌদ্দগ্রামের ড. মোঃ আমিরুল ইসলাম সেরা জৈব প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা গ্রামের আবদুল কুদ্দুসের পুত্র, গুনবতী উচ্চ বিদ্যালয় ও গুণবতী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হোসেন পন্ডিত এবং রেভা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদের ভাগিনা।
জানা গেছে, ড. মো. আমিরুল ইসলাম সদ্য সমাপ্ত ‘তরুন জৈব প্রযুক্তি সম্মেলন-২০২০’ এ সারা বিশ্বে গবেষণারত তরুন বাংলাদেশী জৈব প্রযুক্তি বিজ্ঞানীদের মধ্য থেকে মনোনীত বাংলাদেশের সেরা দশ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করে পুরস্কার লাভ করেছেন। শিক্ষা জীবনে ড. মো. আমিরুল ইসলাম গুণবতী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, গুণবতী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জৈব প্রযুক্তি-জিন প্রকৌশল বিষয়ে ¯œাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। এরপর তিনি বৃত্তি পেয়ে মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি কানাডার কুইবেকের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। কানাডা, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তাঁর লেখা ৩০টিরও বেশী গবেষণা আর্টিকেল আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাডাও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করে ১০টিরও বেশী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তারই ধারাবাহিকতায় আগামী জুলাই মাসে আমেরিকার মিয়ামিতে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করবেন তিনি।









