, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বাস্থ্যকর্মীদের করোনা সুরক্ষা সামগ্রী দিলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ




স্বাস্থ্যকর্মীদের করোনা সুরক্ষা সামগ্রী দিলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ২০:৪৬ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা যোদ্ধাদের মাঝে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী পিপিই , মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার হস্তান্তর করেছে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল। সোমবার দুপুরে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দগনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করেন, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, যুবলীগ নেতা জহির উদ্দিন খসরু, আকরাম হোসেন বাদশা , ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, আসাদুজ্জামান আজম, আরিফুল ইসলাম, এ্যাড. গোলাম কিবরিয়া, আল আমিন প্রমূখ। হস্তান্তরকালে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বলেন, জাতির যে কোন সংকটে যুবলীগ সামনের সারিতে থাকে। এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার কারণে সারাদেশে অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগের কর্মীরা। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন যুবলীগ মাঠে থাকবে। জনগণকে রক্ষা করাই যুবলীগের এই মুহুর্তে সবচে বড় কাজ। যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এদেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষাভাবে কাজ করে যাচ্ছে।আর তিনি ক্ষমতায় থাকতে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের প্রতিটি করোনা সংকটে মোকাবিলায় কাজ করে যাচ্ছে। যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে, ইনশাআল্লাহ। যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষ এবং চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET