, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত




স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২৫, ২১:১১ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দক্ষিণ কোরিয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মার্চ) সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কোরিয়া পুছন সিটির সুংউরি আল্লাহ ভরসা রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদার) নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়  কমিটির  সভাপতি এসএম জিলানী।
প্রধান বক্তা হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হাসান, আসলাম ফকির, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন ও দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহবায়ক আলহাজ্ব এম জামান সজল, সদস্য সচিব হারুনুর রশিদ হিরন, দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুল কবির হাসিব , মনির হোসেন, সরকার জামান নলেজ, আব্দুল হান্নান রিন্টু, কাউসার শেখ, মামুন ঢালী, শাহ আলম, হানিফ তালুকদার, মামুন ওসমানী, শান্ত শেখ, রাসেল বিন সুলাইমান, মিজানুর রহমান, মোহাম্মদ এনায়েতুল্লাহ ফাহাদ, রাকিবুল ইসলাম, তুষার শেখ, শহীদ পাটোয়ারী, নাঈম খান, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, জনি শেখ, মেহেদী হাসান ফরাজী, গাজী জনি, বিল্লাল হোসেন, কাউসার শেখ, মোহাম্মদ রাজন, তাওহিদুল ইসলাম, মোঃ সারাফত হোসাইন, সাব্বির, সাইফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওমর ফারুক, বাপ্পি খান ও বাগেরহাটের কৃতি সন্তান অহিদুল ইসলাম সুজন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET