, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সয়দাবাদে দ্বিতীয় বারের মত নৌকার প্রতীকে মনোনয়ন পাওয়ায় নবীদুল ইসলামকে গণসংবর্ধনা




সয়দাবাদে দ্বিতীয় বারের মত নৌকার প্রতীকে মনোনয়ন পাওয়ায় নবীদুল ইসলামকে গণসংবর্ধনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২১, ১৭:১৬ | 1162 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ইউনিয়নের রাস্তাা-ঘাটের উন্নয়নসহ জনসেবায় যথাযথভাবে দায়িত্ব পালন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ব জননেত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীদুল ইসলামকে ২য় বারের মত নৌকার প্রতীকে মনোনয়ন দেওয়ায় রবিবার ১০ (অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও গ্রামবাসী পক্ষে থেকে সংবর্ধনার আয়োজন করে। এ সময় সর্বস্তরের বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও ১০ নং সয়দাবাদ ইউনিয়নের আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। অনুষ্ঠানস্থলে আসার সময় নেতকর্মীদের বর্ণিল মিছিলে ছিল আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের ব্যানার-ফেস্টুন। নেতাকর্মীরা বর্তমান সরকারের নানা অর্জনের স্লোগান দেন।
সকাল থেকেই সয়দাবাদ চেকপোষ্ট এলাকায় জড়ো হতে থাকেন ইউনিয়নবাসী ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে, গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয় বাংলা ও নবীদুল ইসলাম এবং আওয়ামী লীগের নামে নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, আলহাজ্ব মােঃ আব্দুল আজিজ মন্ডল, সভাপতি, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ মােঃ সাইদুল ইসলাম রাজা, সাবেক সভাপতি, সয়দাবাদ। মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক, মােঃ গাজী আব্দুল মজিদ, ধর্ম বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মােঃ সেলিম হােসেন, শ্রম বিষয়ক সম্পাদক, মােঃ আরিফুল ইসলাম আরিফ, সাবেক সহ সম্পাদক সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ। মােঃ রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ন সম্পাদক সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সিরাজুল ইসলাম, মেম্বার ও যুগ্ন সম্পাদক সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ প্রমুখ| উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৮-২৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET