, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৫০তম জাতীয় সমবায় দিবসে রাজারহাটে সমবায় সুহৃদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান




৫০তম জাতীয় সমবায় দিবসে রাজারহাটে সমবায় সুহৃদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ০১:১৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সমবায় কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও সিংগারডাবড়ী হাট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক এস এ বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ‘সাপ্তাহিক রাজারহাট খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সমবায় সুহৃদ বিশিষ্ট সাংবাদিক মো: রফিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু, কাল্ব সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বের লিটন, ইনছিনিয়াত সমবায় সমিতির সভাপতি মো: আব্দুল ফারুক প্রমূখ। অনুষ্ঠান শেষে সমবায়ে বিভিন্ন অবদান রাখায় সমবায় সুহৃদ ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক, ‘সাপ্তাহিক রাজারহাট খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও ইউএনও নূরে তাসনিম। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪টি সমবায় সমিতি লিঃ কে ক্রেস্ট প্রদান করা হয়।উল্লেখ্য, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে টানা তৃতীয় বারের মত জাতীয় সমবায় দিবসে সম্মাননা প্রদান করেন রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর। তাঁর এ সম্মাননা অর্জন করায় প্রেসক্লাব রাজারহাট এর সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET