, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৪টি আদিবাসী সংগঠনের র‌্যালি ও আলোচনা সভা




৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৪টি আদিবাসী সংগঠনের র‌্যালি ও আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১০ ২০২০, ২১:৪২ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এবং ১৫ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরের কাহারোল উপজেলায় আজ অনুষ্ঠিত হলো বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা ।

আজ সোমবার সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ৪টি আদিবাসী সংগঠনের সার্বিক সহযোগীতায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর তেভাগা চত্তর থেকে র‌্যালি বের করে আদিবাসী নারী পুরুষেরা ।

এসময় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা ঢাকঢোলের তালে তালে র‌্যালি নিয়ে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক প্রদিক্ষন করে। পরে তেভাগা চত্বরে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষনা কেন্দ্রের সভাপতি নারায়ন মার্ডির সভাপত্বি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি কলাচার ও আন্দেলন সংগ্রামের চিত্র তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা রাজুন বেসরা, ইউপি চেয়ারম্যান মো: শরিফ উদ্দীন,আওয়ামীলীগ নেতা মজিদুল ইসলাম মাস্টার প্রমুখ।

আদিবাসী সংগঠন ৪টির ১৫ দফা দাবীর মধ্যে রয়েছে,আদিবাসী জাতিসত্বা সমুহ সংরক্ষন করতে হবে,শিক্ষা,সাংস্কৃতি,চিকিতসা,বাসস্থান ও অন্যান্য মৌলিক অধিকার সমুহ স্বীকৃতি প্রদান ও বাস্তবয়ন করতে হবে,আদিবাসীদের নিজস্ব ভাষা রক্ষার্থে রাষ্ট্রীয় ভাবে পাঠপুস্তুক প্রনয়ন ও শিক্ষাদানের ব্যবস্থা চালু করতে হবে,প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা পর্যায়ে আদিবাসীদের শিক্ষা গ্রহনের জন্য আলাদা ভাবে সুযোগ প্রদান করতে হবে,আদিবাসীদের চাকুরী ক্সেত্রে কোটা পুর্ঙ্গাঙ্গবহাল করাসহ আরো ১০টি দাবী বাস্তবায়নের দাবী করেছে তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET