৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অজ্ঞাত চিকিৎসাধীন যুবকের পরিচয় সনাক্ত করতে সহায়তা কামনা




অজ্ঞাত চিকিৎসাধীন যুবকের পরিচয় সনাক্ত করতে সহায়তা কামনা

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২৬, ২২:০৮ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত প্রায় এক সপ্তাহ যাবৎ বিরল উপজেলার যত্রতত্র ঘোরাফিরা করা অজ্ঞাত যুবককে অবশেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সে বর্তমানে হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন বিভাগে সবুজ ইউনিটে অজ্ঞাতনামা হিসেবে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বয়স আনুমাক ২৫ বছর। যদি কেহ এই ছেলের পরিচয় পেয়ে থাকেন অবশ্যই মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় যোগাযোগ করবেন। পরিবারকে খুঁজে পেতে দয়া করে সবাই শেয়ার করবেন।
এর আগে দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন এলাকায় পার্শ্ববর্তী ছেতরা বাজার সংলগ্ন এলাকার একটি মাঠে অপরিচিত এই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নিয়ে আসে। সে ক্ষুধার্ত ও শারীরিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় থাকায় তখন থেকে এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে সে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী এলাকায় ঘোরাফিরা করাকালীন নীলফামারী জেলার জলঢাকা এলাকার মোখলেছার এর ছেলে সাদিক বলে জানিয়েছিল বলে অনেকে জানিয়েছেন। যদি কারো পরিচিত হয়ে থাকে অবশ্যই মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় যোগাযোগ করবেন। পরিবারকে খুঁজে পেতে দয়া করে সবাই শেয়ার করবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET