
নজরুল ইসলাম চৌধুরীঃ ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে নৌকা প্রতীকে বাংলাদেশ আ’লীগের প্রার্থী ছিলেন অধ্যাপক এম ওয়াজিউল্ল্যাহ ভুইয়া। প্রয়াত এম ওয়াজিউল্ল্যাহ ভুইয়ার সুযোগ্য ছেলে তরুণ রাজনীতিবিদ ও শিল্পোদ্যোক্তা আব্দুল কাদির ভুইয়া বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ থেকে ফেনী-১ আসনের নৌকা মাঝি হতে চান। শনিবার (১০ নভেম্বর) আব্দুল কাদির ভুইয়ার পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ’র নৌকা প্রতীকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জিএম হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাজী আবু হানিফ, সাবেক ছাত্রনেতা মোঃ আলম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জিএম হাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ভূঁইয়া প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী তরণ এ রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল কাদির ভুইয়া বাবু নয়াআলোকে জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীকে ফেনী-১ আসন থেকে নির্বাচন করার সুযোগ প্রদান করেন শতভাগ চেষ্টা করবো নৌকার জয় নিশ্চিত করতে।









