, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • অবশেষে তালায় ভয়াবহ আর্সেনিক নামক ভাইরাস প্রতিরোধে মাঠে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর




অবশেষে তালায় ভয়াবহ আর্সেনিক নামক ভাইরাস প্রতিরোধে মাঠে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০১৮, ১৯:২৪ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- অবশেষে সাতক্ষীরার তালায় ভয়াবহ আর্সেনিক নামক ভাইরাস প্রতিরোধে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত মাঠে নেমেছে। সম্প্রতি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ভয়াবহ আর্সেনিক নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ বছরে একই পরিবারের চারজন সহ ১৩ জনের মৃত্যু হয়েছে খবরটি প্রকাশিত হলে স্থানীয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আর্সেনিক নামক ভাইরাস প্রতিরোধ কার্যক্রম শুরু করা হয়। এতে এলাকার ভ’ক্তভোগী মানুষের মনে স্বস্থির নিশ্বাস কিছুটা হলেও ফিরেছে বলে জানা গেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে জালালপুর, মাগুরা, খলিশখালী এবং খেশরা ইউনিয়নের মানুষ ভয়াবহ আর্সেনিক ঝুকিতে রয়েছে। তবে এরমধ্যে বেশির ভাগ জালালপুর ইউনিয়নের মানুষ মাত্রার অধিক ঝুকিতে রয়েছেন। অন্যদিকে তালা সদর, মাগুরা, খলিশখালী, খেশরাসহ অন্যন্য ইউনিয়নগুলো রয়েছে কিছুটা সহনীয়। জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে ভয়াবহ আর্সেনিক নামক ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ বছরে একই পরিবারের ৪ জন সহ ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া একই ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামেও রয়েছে আর্সেনিকের ব্যাপক প্রভাব। মাঝে মধ্যে এনজিও প্রতিষ্ঠান বার বার এলাকা পরিদর্শন এবং জরিপ করলেও অদ্যবধি কোন পদক্ষেপ বাস্তবায়ন হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কঠোর হস্তে কার্যক্রম শুরু করায় এলাকাবাসীর মনে খুশির ছাপ দেখো গেছে। এব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী জানান, আর্সেনিকে আক্রান্ত হয়ে ইতোপূর্বে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এই মুহুর্ত্বে সুপেয় পানির জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে বড় ধরনের ট্যাঙ্কী অথবা বড় কোন জলাশয় এর ব্যবস্থা করা হলে আর্সেনিক আক্রান্ত জালালপুর, মাগুরা এবং খেশরা ইউনিয়নের মানুষ বাঁচবে বলে দাবী করেছেন।
জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু জানান, তালা উপজেলার সবকটি ইউনিয়নে আর্সেনিক ভাইরাস আছে। কিন্তু জালালপুর ইউনিয়নে আর্সেনিক এর মাত্রা ভয়াবহ। ইতোপূর্বে আর্সেনিকে আক্রান্ত হয়ে কৃষ্ণকাটী গ্রামের একই পরিবারের ৪ জন সহ অনেকেই মারা গেছে। কিন্তু এব্যাপারে এখনও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এলাকা পরিদর্শন করেছেন এবং কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহাকরী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান বলেন, কৃষ্ণকাটী গ্রামে আর্সেনিক আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। তাতে বর্তমানে গোসল এবং পানযোগ্য পানিতে সহনীয় মাত্রার অনেক উর্দ্ধে রয়েছে আসেনিকের মাত্রা। বর্তমানে যে পরিস্থিতি সেখানে রয়েছে তাতে অতিদ্রæত কোন ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান। এব্যাপারে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং তালা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET