১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




অরুয়াইলে এক্সিম ব্যাংকের ১৩০তম শাখার শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ১৫:৫৬ | 1175 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল অরুয়াইলে এক্সিম ব্যাংকের ১৩০তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ১৫ ডিসেম্বর, রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মাদ আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন ভুইয়া,মোশাররফ চেয়ারম্যান,অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শেখ সাদী,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আবু তালেব এক্সিম ব্যাংক অরুয়াইল শাখার ম্যানেজার বদরুল আলম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আওয়াল উদ্দিন,হাজী আব্দুর রুপ,গোপাল মাষ্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,সাংবাদিক বৃন্দ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানটি শৈল্পিক দক্ষতার সাথে  পরিচালনা করেন লুতিফুল মতিন মিথুন ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET