, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জে ‘ভিসা এক্সপার্ট’-এর শুভ উদ্বোধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২৬, ১৫:৩২ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ শহরে যাত্রা শুরু করেছে নতুন ভিসা সেবা প্রতিষ্ঠান ‘সিরাজগঞ্জ ভিসা এক্সপার্ট’। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় শহরের পৌর এলাকার দরগা রোডস্থ হাসান মঞ্জিল মার্কেটের ৪ নম্বর দোকানে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি উদ্যোক্তা সুবর্ণা জাহিদ অন্তরা-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনের মাধ্যমে সিরাজগঞ্জের সাধারণ মানুষের জন্য ভারতের ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা এক ছাতার নিচে দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে ভারতের সকল ধরনের ভিসা প্রসেসিং-এর পাশাপাশি ভিসা অ্যাসিস্ট্যান্স, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মেডিকেল গাইডলাইন, গেস্ট হাউস সুবিধা, ভিডিও কনসালটেশন, চিকিৎসা পরিকল্পনা (পি-প্ল্যান) ও ফলোআপ, ট্রান্সপোর্টেশন, টিকিট বুকিং এবং বিভিন্ন ধরনের অনলাইন সেবা প্রদান করা হবে।

উদ্যোক্তা সুবর্ণা জাহিদ অন্তরা জানান, নির্ভরযোগ্য, দ্রুত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘সিরাজগঞ্জ ভিসা এক্সপার্ট’ যাত্রা শুরু করেছে। তিনি সকলকে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সেবা গ্রহণের আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET