২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২৬, ০০:২১ | 657 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুম জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পাঁচটি মামলায় ওরারেন্ট থাকায় শনিবার গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামের বাসিন্দা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি লাভের প্রলোভন দেখিয়ে জহিরুল কাইয়ুম জহির ইউনিভার্সেল কো-অপারেটিভের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা সংগ্রহ শেষে আত্মসাত করে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পাঁচটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কুমিল্লা র‌্যাব-১১ এর একটি টিম কুমিল্লা শহর থেকে জহিরকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘আটককৃত জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET