, , ,

শিরোনামঃ-




অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১৫:৫৮ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার সকালে সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, ধারনা করা হচ্ছে বিমান দুইটি বিধ্বস্তের আগে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পুলিশ ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। বিমানটি একজন শিক্ষানবিশ পাইলট চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর।

আরেক বিমান অন্য বিমানবন্দর থেকে ছাড়ে।

তিনি আরও বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে সংঘর্ষে পড়ে। একটি বিমান সংঘর্ষের পরই বিধ্বস্ত হয়ে পড়ে এবং অন্যটি কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।

এছাড়া তিনি আরও বলেছেন, মাটিতে বিধ্বস্ত হয়ে পরার আগে বিমান দুইটির ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, বিমান দুইটিতে ২ জন করে আরোহী ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির পুলিশ তদন্ত করছে বলে জানানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET