আশরাফুল ইসলাম জয়:
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল তাকে নিয়ে অভিনন্দন জানানোর পোস্ট।
গত ৩১ জানুয়ারী ২০২৪-২৫ অর্থবছরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে সিরাজগঞ্জের বিভিন্ন আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানান। অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন তার নিকটতম প্রতিদ্বন্দী থেকে ১০৮ ভোট বেশী পেয়ে নির্বাচিত হলে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ছেলেবেলা থেকেই সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্র রাজনীতি করেছেন, বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ ২ নারী ও শিশু ট্রাইবুনালের পিপি।
অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন বলেন, আমার আইনজীবী সহকর্মী, দলীয় নেতাকর্মী, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এর ভালোবাসায় আমি সিক্ত। আমার জীবনে শেষ বিন্দু দিয়ে হলেও মানুষের জন্য ন্যায়ের পক্ষে কাজ করে যাব।









