বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ইসলামের খেদমতে যে অবদান রেখে যাচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, অনেকে না বুঝে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে থাকেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আপনারা ইসলামের পথ প্রর্দশক, রিফ্রেসার্স কোর্সে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে। আজ বেলা ১১ টার দিকে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকগণের রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মাদ ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে ৩২ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষন প্রদান করা হয়।









