বরিশালের আগৈলঝাড়ায় নব নির্মিত ক্যাথলিক গীর্জার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার গৈলা গ্রামে অমলোদ্ভবা কুমারী মারীয়ার গির্জা উদ্বোধন, আর্শিবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে গীর্জার উদ্বোধন করেন বরিশাল ক্যাথলিক গীর্জার বিশপ লরেন্স সুব্রত হাওলাদার (সিএসসি)।
এসময় আরো উপস্থিত ছিলেন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, ফাদার মিন্টু স্যামুয়েল বৈরাগী, ফাদার অনল ডি কাস্তা, ফাদার গিলবার্ট (সিএসসি), ক্যাথলিক গীর্জার সভাপতি ফ্রান্সিস বেপারী, সাধারন সম্পাদক জন রবিন সরকার, কোষাধ্যক্ষ লিওনী শিখা, সুশান্ত বৈদ্য, স্তীফেন গোমেজ ও সিসিলিয়া পারুল মন্ডল। অনুষ্ঠানের মধ্যে শুরু থেকেই চলে আর্শিবাদ। শেষে আগত ভক্তবৃন্দের আয়োজনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।








