, , ,

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় পিতা ও ভাইকে কুপিয়েছে বখাটে বড় ভাই।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৫৩ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-  বরিশালের আগৈলঝাড়ায় পিতা ও ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটে বড় ভাই নোভেল। গুরুতর অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের কাপড় ব্যবসীয় বাবুল মোল্লার ছোট ছেলে ও বিএইচপি একাডেমীর নবম শ্রেণীর ছাত্র নাঈম মোল্লার মোবাইল ফোন নিয়ে যায় বড় ভাই নোভেল মোল্লা। গতকাল রোববার সকালে ছোট ভাই নাঈম তার মোবাইল ফোন বড় ভাই নোভেলের কাছে চাইতে গেলে দিতে অপরাগতা প্রকাশ করে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্যপ্ত বাক বিতন্ডার এক পর্যায় বখাটে বড় ভাই নোভেল ’দা’ দিয়ে ছোট ভাই নাঈম মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। ছেলে নোভেল মোল্লার কাছে নাঈমকে কোপানোর কথা জিজ্ঞাসা করতে গেলে উপজেলা সদরের কাপড় ব্যবসায়ী পিতা বাবুল মোল্লাকেও কুপিয়ে আহত করে বখাটে ছেলে নোভেল। স্থানীয়রা পিতা ও ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET