, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ




আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২৫, ১৮:৩৮ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) বেলা ১১ টায় সিকেইউ ডেনমার্ক ও বিআরসি প্রজেক্ট , টিএলএমআইবি – এর সহযোগিতায় এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মোঃ জফর আলী। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী’র প্রতিনিধি গোলাম মুর্শেদ, টিএলএমআইবি-এর প্রজেক্ট ম্যানেজার অম্বর চিসিম, টিএলএমআইবি-এর সিডিএফ মোঃ ওমর ফারুক সুমন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার এসআই মনসুর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম ও অর্জন সমুহ তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের এখন সম্পদে পরিনত করছেন। তাই আর প্রতিবন্ধীদের কারো অবজ্ঞা করার অবকাশ নেই। সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রমকে তিনি স্বাগত জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্থাটিকে ধন্যবাদ জানান।
আলোচনা শেষে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে বিনামূল্যে ১০০ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET