৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা




আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৬, ১৫:৪৯ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা যেন স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করা সকলের সম্মিলিত দায়িত্ব। এসময় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং নকল, প্রশ্নফাঁসসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গ্ররুত্বারোপ করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়। সভায় উপস্থিত সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET