১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ




আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৫, ১৯:২৮ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ: দা:) মোঃ আবু তাহের এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় পঞ্চগড় এর উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) ও জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। এ সময় আলোচনা অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে, ঋণ খেলাপী হলে সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দিনব্যাপি এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET