৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে দুর্গাপূজা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের সম্পৃক্তকরণ




আটোয়ারীতে দুর্গাপূজা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের সম্পৃক্তকরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৪, ১৮:৪৯ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের সম্পৃক্তকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের অঞ্চলিক উপ কমিশনার আরিফ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, বাংলদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী (মনি)প্রমুখ। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি পূজামন্ডপে ৮ জন করে স্কউট/ রোভার স্কাউট নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবে। উপজেলা পর্যায়ে আটোয়ারী মহামুক্ত স্কাউট গ্রুপ, আটোয়ারী মডেল পাইলট স্কাউট গ্রুপ ও উপজেলা স্কাউটস এর সমন্বয়ে একটি স্কাউটস মনিটরিং টিম সার্বক্ষনিক কাজ করবে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET