৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ১৯:১৫ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পাঠক নন্দিত ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৫ টায় আটোয়ারী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়া’র আটোয়ারী উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকার এর সভাপতিত্বে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাহেরুল ইসলাম ও বৈশাখী টেলিভিশন পঞ্চগড় প্রতিনিধি এ রায়হান চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিগণ দৈনিক করতোয়া পত্রিকার সু-দীর্ঘ পথচলার সফলতা ও আগামী দিনের জন্য শুভ কামনা করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET