৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা




পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২১:৪২ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪), সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স(ডিবিসি ও দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ(চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান(নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু(দৈনিক গণকণ্ঠ)।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ(দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক(পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ(বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর(সমকাল), মনির হোসেন(ইত্তেফাক), মো. মহিউদ্দিন(নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায়(দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা(কালবেলা), আকবর হোসেন(ঢাকা মেইল) ও জহিরুল হক।
উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার(প্রবাস কথা)।
নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET