বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিত করতোয়া পত্রিকা ৫০ বছর পার করে ৫১ বছরে পদার্পণ করায় দিনাজপুরের বিরলে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিরল প্রেসক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভায় বিরল প্রেসব্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি এম, এ কুদ্দুস সরকরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিরল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জবাব দিহি প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও আলোকিত দিনাজপুর-এর উপজেলা প্রতিনিধি জেট আই জহির, সাবেক সভাপতি ও দৈনিক খোলাকাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক শামু, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরে আল সিদ্দিকী, সদস্য ও দৈনক ঘোষণা পত্রিকার উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন এবং দৈনিক জনতার খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম রেজা। এছাড়া প্রমুখও উপস্থিত ছিলেন।
Please follow and like us:









