৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২৬, ১৬:২৮ | 673 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির লেকে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ছিল চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলা। শনিবার আনন্দ ভ্রমণে আলোচনা সভায় সাংবাদিক আবদুল মান্নানের ছেলে মোরছালিন হোসেন সৌরভ রাজশাহী বিশ^বিদ্যালয়ের অনার্সে ভর্তি হওয়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বার্ষিক মিলনমেলা ও সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মান্নান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য হোসাইন মামুন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইউসুফ মজুমদার, ইমাম হোসেন শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, আবু বকর সুজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, সানোয়ার হোসেন, নাঈম ইকবাল, আবদুর রউপ, সবুজ খন্দকার, রাকিব হোসেন, কাজী আহসান, ইয়াছিন ফারুক, কামরুল হাসান পিংকন, হাসেম মজুমদার, রফিক রায়হান, ইউসুফ ভুঁইয়া, নুরুল আলম আবির প্রমুখ।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্বাচনে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এ কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET