৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক




আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২৬, ২১:৩২ | 673 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারুকে আটক করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। সাজ্জাদ দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজন জানান, আটক সাজ্জাদ হোসেন বোদা মাষ্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিল।
অপরদিকে একই তারিখে রাতে আরেক অভিযানে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বাজার সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলার আলামত সহ চার জুয়ারুকে আটক করেন। আটককৃত জুয়ারুরা হলো, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পরদেশীপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র একরামুল হক (৩৩), রুহিয়া মন্ডলাদাম এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র আশরাফুল আলম (৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত আবু সাঈদের পুত্র রায়হান ওরফে সাইফল্লাহ (৩২) ও আটোয়ারীর বামনকুমার সাহাপাড়া গ্রামের মৃত মইন উদ্দীনের পুত্র পলাশ হোসেন (৩০)। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটকের বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) ধারায় গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-০৫, তারিখ ১০/০৪/২০২৬। অপরদিকে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতারকৃত আসামী আশরাফুল আলম, একরামুল হক, রায়হান ওরফে সাইফুল্লাহ ও পলাশ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। আটোয়ারী থানার মামলা নং-০৬, তারিখ ১০/০৪/২০২৬। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি মতিয়ার রহমান বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশের অভেযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET