৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে পৃথক পৃথক দু’টি অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি




আটোয়ারীতে পৃথক পৃথক দু’টি অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২৬, ২১:৩৫ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক ভয়াবহ দু’টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের ৭নং ওয়ার্ডের গাজিরুল,তৈমুল মইনুল, মল্লিকা, আব্দুর রাজ্জাক, রোকেয়া, নুরল ও রাশেদ এর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অপরদিকে আধা ঘন্টার ব্যবধানে রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের মজনু, আলিফ উদ্দীন, তৈয়ব ও সোবহানের ১৬টি ঘর অগ্নিকান্ডে পুড়ে গেছে। এসময় বামনকুমার গ্রামের তৈমুল ইসলামের ১টি মহিষ,৪টি ছাগল, মইনুল হকের ২টি ছাগল, রাধানগর কিসমত রসেয়া গ্রামের মজনু’র ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়। এছাড়াও পৃথক পৃথক অগ্নিকান্ডে হাঁস-মুরগী, ধান-চাউল, নগদ অর্থ, আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ভূষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের তাপে অসুস্থ কিসমত রসেয়ার আলিফ নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দু’টি অগ্নিকান্ডই সন্ধার পর রান্নার আগুন থেকেই সূত্রপাত। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। রাতেই উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দু’টি করে কম্বল সহ শুকনো খাবার প্রদান করেন। জানাগেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন র াজনৈতিক দলের নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন । ইউএনও রিপামনি দেবী বলেন, অসাবধানতা অগ্নিকান্ডের প্রধান কারণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET