১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ‘ভোটের গাড়ি ’

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৬, ২১:৪৬ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ আজ শনিবার (৩ জানুয়ারি)বিকেলে পঞ্চগড়ের আটোয়ারীতে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এই গাড়ির মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকান্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। তীব্র শীত ও ঠান্ডা উপেক্ষা করে অনেক দর্শনার্থী এসব চলচ্চিত্র উপভোগ করেন। চলচ্চিত্র প্রদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, নির্বাচনকালীন আটোয়ারী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান, ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটোয়ারী উপজেলায় আজ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET