৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ২৬টি জলাশয়ে ৩৫০ কেজি পোনামাছ অবমুক্ত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২৫, ১৮:৫১ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ আমিষেই শক্তি- আমিষেই মুক্তি ” শ্লোগান এবং “ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জলাশয়-পুকুর ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার (৩১ আগস্ট)দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড.কে.এম. আব্দুল হালিম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,অতিরিক্ত কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মোঃ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫- ২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ২টি অভয়াশ্রম সহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬টি জলাশয়-পুকুর ও নদীতে ৩৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET