১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা -২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা -২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২৫, ১৭:০০ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনিুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান’কে কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ২০২৪ সালের আলোয়াখোয়া রাশ মেলার আয়-ব্যয় হিসাব নিকাশ উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাও ঃ মোঃ ইউনুস আলী খাঁন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, রাশ পূজা কমিটির পক্ষ থেকে রঞ্জন ঘোষ হিরু, বিএনপি তোড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী আব্দুল খালেক , পল্লী প্রাণি চিকিৎসক আব্দুল কাদের প্রমুখ। প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মতে, মেলা আগামী ২০ নভেম্বর- ২০২৫ উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার উপর ভিত্তি করে মেলার মেয়াদ বাড়তে পারে। প্রতিবারের ন্যায় এবারো আলোয়াখোয়া মেলায় গরু, মহিষ,ছাগল, ভেড়া, ঘোড়া ,কাঠ ও স্টীলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সমাহার থাকবে। এছাড়াও মনোমুগ্ধকর সুস্থ বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মেলার সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সুশৃঙ্খল পরিবেশে মেলা পরিচালনার ক্ষেত্রে দল মত নির্বেশেষে সবার সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাসদ, জাগপা,এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET