১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ




আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২৫, ১৮:৫৩ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন(ইসি)। এরই অংশ হিসেবে আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র সহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নে মোট সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪০টি। মোট ভোট কক্ষের সংখ্যা ২২০ টি। এরমধ্যে স্থায়ী ১৯৯টি ও অস্থায়ী ২১ টি। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১১,২০২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫,৬,১৫০ ও মহিলা ভোটার ৫,৫,৮৭১ জন।
উপজেলা নির্বাচন অফিসার শাজাহান মানিক জানান, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ১নং মির্জাপুর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রে মোট ২০,৩৫৮ জন ভোটারের মধ্যে ১০,১৫৬ জন পুরুষ ও ১০,২০২ জন মহিলা ভোটার। ২নং তোড়িয়া ইউনিয়নে ৭টি ভোটকেন্দ্রে মোট ১৮,৭১১ জন ভোটারের মধ্যে ৯,৩৭৮ জন পুরুষ ও ৯,৩৩৩ জন মহিলা ভোটার। ৩ নং আলোয়াখোয়া ইউনিয়নে ৮টি ভোটকের্ন্দের মোট ২৩,০৭৫ জন ভোটারের মধ্যে ১১,৭৬৫ জন পুরুষ ও ১১,৩১০ জন মহিলা ভোটার। ৪নং রাধানগর ইউনিয়নে ৭টি ভোটেকেন্দ্রের মোট ২০,৩৩৫ জন ভোটারের মধ্যে ৯,৯৯৮ জন পুরুষ ও ১০,৩৩৭ জন মহিলা ভোটার। ৫নং বলরামপুর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের মোট ১৪,৩২৪ জন ভোটারের মধ্যে ৭,০৯৭ জন পুরুষ ও ৭,২২৭ জন মহিলা ভোটার রয়েছে এবং ৬নং ধামোর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের মোট ১৫,২১৮ জন ভোটারের মধ্যে ৭,৭৫৬ জন পুরুষ ও ৭,৪৬২ জন মহিলা ভোটার খসড়া তালিকাভুক্ত রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নং-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০.২৪-৬৫৪ মূলে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানার পুন:নির্ধারিত চুড়ান্ত তালিকা-২০২৫ অনুযায়ী বোদা পৌরসভার ৮ ও ৯ ওয়ার্ড অংশ বাদ হওয়ায় ‘সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসা, সাতখামার’ কেন্দ্রটি বিলুপ্ত এবং ‘ উত্তর সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষিদ্বার’ কেন্দ্রে বোদা পৌরসভার ‘ উত্তর সাতখামার ৯নং ওয়ার্ড অংশ ’ এলাকাটি বাদ দেওয়া হয়েছে।
নির্বাচন অফিসার আরো জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর কারো কোন দাবী/ আপত্তি/ সুপারিশ থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিতভাবে দাখিল করতে হবে। প্রাপ্ত দাবী/ আপত্তি নিস্পত্তির শেষ তারিখ ১২অক্টোবর ২০২৫ এবং খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চুড়ান্তকরণ ২০ অক্টোবর ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET