২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন




আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৭:৪৮ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার ( ০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক সাদা পায়রা অবমুক্ত করনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় ব্যানার ফেস্টুন সহ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসান, ওসি মোঃ ইজার উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্কারী মোঃ তাহেরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। কর্মসুচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের সদস্য শিক্ষার্থী সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET