২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ




আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৮:৪৬ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“জন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্য বিষয় এবং “ মুজিব জন্মশতবর্ষে অঙ্গীকার, সুরক্ষিত হোক নারীর অধিকার” শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৫মার্চ) মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। উপজেলা পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ( শহীদ) এর সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য, এনজিও, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET