২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৬:৩৪ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতি ঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান। সভায় উপদেষ্টা হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ১৮ বিজিবি’র আওতাধীন গিরাগাঁও বিওপি কোম্পানী কমান্ডার মোঃ জয়নাল , ৫০ বিজিবি’র আওতাধীন বালাপাড়া বিওপি কোম্পানী কমান্ডার মোঃ আলতাফ আলী, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। বক্তারা উপজেলার ছোটখাট দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার( অ: দা:) সৈয়দ মাহমুদ হাসান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET