পঞ্চগড়ের আটোয়ারীতে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯ -২০ মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকের নিকট হতে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকিরগঞ্জ এল.এস.ডি’র আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের নিকট হতে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতি: দা:) মোঃ জহুরুল হক।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা খাদ্য শস্য ক্রয় কমিটির সদস্য ও উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী, উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কৃষক প্রতিনিধি জামিলুর রেজা মানিক, মোজাক্কারুল আলম (কচি)চৌধুরী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার জানান, এবার ২০১৯ – ২০ মৌসুমে উপজেলায় ১,৯৯৭ মেঃটন আমন ধান সরাসরি কৃষকের নিকট হতে ক্রয় করা হবে।#









