পঞ্চগড়ের আটোয়ারীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনমোদিত টিসিবি ডিলারের মাধ্যমে ৪৫/- টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে পিয়াজ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বণিক সমিতির সভাপতি ও সম্পাদক এবং টিসিবি’র ডিলার কমলেশ চন্দ্র ঘোষ, জামিলুর রেজা মানিক সহ অনেকেই। পিয়াজ বিক্রির সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুলিশি নিরাপত্তা ছিল প্রশংসনীয়। তথ্যমতে উপজেলার ৫ জন টিসিবি ডিলারের মাধ্যমে ১৮ মেঃ টন পিয়াজ প্রতি কেজি ৪৫/- টাকা দরে বিক্রি করা হচ্ছে। এতে প্রতিজন ক্রেতা ২ কেজি করে পিয়াজ ক্রয় করতে পারবেন।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









