, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে প্রসপেক্ট প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত




আটোয়ারীতে প্রসপেক্ট প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ১৯:০৬ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যান পরিষদ এর বাস্তবায়নে, নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিএমজেড এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠির ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রসপেক্ট) প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের সদস্যদের অংশগ্রহনমূলক পরিকল্পনা শীর্ষক ২ দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রথম দিন কর্মএলাকার আলোয়াখোয়া, মির্জাপুর এবং রাধানগর ইউনিয়নের নাগরিক সমাজ সংগঠনের কমিউনিটি পর্যায়ের ২০ জন এবং ইউনিয়ন পর্যায়ের ৬ জন মোট ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মো: নাজিম কিবরিয়া। প্রশিক্ষণ সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এলাকা ব্যবস্থাপক-(প্রসপেক্ট) মো: মঞ্জুরুল তারিক, এবং মাঠ সহায়ক (প্রসপেক্ট) প্রদীপ কুমার বর্মন। ১৮ ফেব্রুয়ারি প্রশিক্ষণ সমাপনি দিনে তোড়িয়া, ধামোর ও বলরামপুর ইউনিয়নের নাগরিক সমাজ সংগঠনের কমিউনিটি পর্যায়ের ২০ জন এবং ইউনিয়ন পর্যায়ের ৫ জন মোট ২৫জন সদস্য অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET