১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মুক্তিযোদ্ধাদের সাথে ওসি’র মতবিনিময়




আটোয়ারীতে মুক্তিযোদ্ধাদের সাথে ওসি’র মতবিনিময়

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ২২:৫২ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আটোয়ারী থানার নবাগত ওসি মোঃ ইজার উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের (ফকিরগঞ্জ বাজার) দ্বিতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যেভাবে নিজের জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে দেশটাকে স্বাধীন করেছেন , ঠিক সেভাবেই আটোয়ারীতে সামাজিক অবক্ষয় সহ সকল প্রকার অপরাধ দুর করতে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় যেন আটোয়ারীতে মাদক সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধ করতে পারি। তিনি কোন অপরাধীর পক্ষে মুক্তিযোদ্ধাদের সুপারিশ না করতে অনুরোধ জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার মোঃ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ পশিম উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম(নুর), মির্জাপুর ইউনিয়ন কমান্ডার দবিরুল ইসলাম, ধামোর ইউনিয়ন কমান্ডার মোঃ কাবুল হোসেন, রাধানগর ইউনিয়ন কমান্ডার জোতিস চন্দ্র বর্মন, বলরামপুর ইউনিয়ন কমান্ডার মোঃ দাইম উদ্দীন লেবু), আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET