১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মুজিব বর্ষ উপলক্ষে মাদক ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে মতবিনিময় সভা ও শপথ




আটোয়ারীতে মুজিব বর্ষ উপলক্ষে মাদক ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে মতবিনিময় সভা ও শপথ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ২২:১৮ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“মুজিব বর্ষে শপথ করি, মাদক ও বাল্য বিয়ে মুক্ত জেলা গড়ি” পঞ্চগড় জেলা প্রশাসনের এই শ্লোগানকে সামনে রেখে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিতে ¡ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সহিদুল মান্নান কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মির্জাাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন তার বক্তব্যে মাদক ও বাল্য বিবাহ মুক্ত সুস্থ্য ধারার যুবসমাজ বিনির্মানের প্রত্যয়ে গোটা পঞ্চগড় জেলাকে সমাজ সচেতনতায় এবং উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা তার স্বাগত বক্তব্যে এসডিজি বাস্তবায়নে ও অপরাধ নিয়ন্ত্রনে সিসিটিভি স্থাপন মডেল কার্যক্রম বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে নিজ নিজ অবস্থান থেকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত আটোয়ারী গঠনে অগ্রনী ভুমিকা পালন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
মাদক ও বাল্য বিবাহ বন্ধে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান ও সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET