, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে লটারীর মাধ্যমে আমন চাষী নির্ধারণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৯:৩৬ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি ভাবে আমন ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে আমন চাষী নির্ধারণ করা হয়েছে। উপজেলা অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০১৯ – ২০ সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আমন চাষী নির্ধারণের লটারী অনুষ্ঠিত হয়। আমন সংগ্রহ কমিটির তথ্যমতে, উপজেলার ৬ ইউনিয়নের প্রকৃত আমন চাষীদের মধ্য হতে লটারীর মাধ্যমে এবার ১,৯৯৭ মে: টন আমন ধান সরকারের নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। লটারী পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য শস্য ক্রয় কমিটির সদস্য ও উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী, কৃষক প্রতিনিধি জামিলুর রেজা মানিক, মোজাক্কারুল আলম (কচি) চৌধুরী, গণমাধ্যমকর্মী সহ অনেকেই ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET