১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৬:০৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী উপজলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার(১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবি দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।

উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নসিবুল ইসলাম, ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আর্ণিকা বর্ষা আঁচল, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ হাসনাত আলী হাদী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর, আল শাম্স মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে।

বুদ্ধিজীবিদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেত্রত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বক্তারা আরো বলেন, একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবিদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে।

তারা শহীদ হন এক সুদুরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবি নিধনের এই পরিকল্পনা করে।

আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে বিনম্র শ্রদ্ধার সাথে এক মিটি নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও বর্তমানে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ রবিউল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET