, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক ইশরা ভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা




আন্তর্জাতিক ইশরা ভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ১৯:২৮ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “ওসঢ়ৎড়াবফ ঊফঁপধঃরড়হ ঙঁঃপড়সবং ঋড়ৎ উবধভ পযরষফৎবহ ওহ ইধহমষধফবংয (ওঊঙ-উঈই)” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক ইশরাভাষা দিবস ও শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ০৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (২৩ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ) সকাল ১০.০০ টায় এক বনার্ঢ্য শোভাযত্রা এইড কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এইড কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযত্রা শেষে এইড কমপ্লেক্স হলরুমে “ইশারাভাষা সবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিবন্ধী শিশু প্রনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন। উন্মুক্ত আলোচনা ও অতিথিদের বক্তব্য থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক অন্তর্ভূক্তির জন্য ইশারা ভাষায় সকল শ্রেণি পেশার মানুষের ভাব বিনিময়ের মৌলিক দক্ষতা অর্জন করা দরকার বলে বক্তাগণ মনে করেন। অনুষ্ঠানের বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক মাকসুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোঃ এনামুল কবির।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET