১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে অংশগ্রহণ করতে রাজশাহী আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৫, ২০:০০ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আগামী শনিবার (২২ নভেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। ওইদিন সকাল দশটায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি মৎস্য অনুষদ অয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন- ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দুপুর আড়াইটায় তিনি একই স্থানে মৎস্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন।
ওইদিন বিকাল সোয়া ৫টায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বৃহস্পতিবার পিআইডি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET