৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক, রাবি উপাচার্য




আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক, রাবি উপাচার্য

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২৫, ২১:১৯ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্রসংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে। এদিন বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন হয়নি। হয়তো সম্ভব ছিল না বলেই সে নির্বাচন হয়নি। আমরা সেই অচলাবস্থা ভেঙ্গে নির্বাচন করতে প্রয়াসী হয়েছি। বিশ^বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক- শিক্ষার্থী সবাই চায় নির্বাচন হোক। আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক। সেই লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের পথে অনেক বাধা ছিল ও আছে। আমরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনেক পথ পার হয়ে এসেছি।
বাকিটুকুও নির্বিঘেœ সম্পন্ন হবে বলে আশা করি। আমাদের অন্যতম লক্ষ্য ছিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।
এখন পর্যন্ত আমরা তা করতে পেরেছি বলে মনে করি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচন একটি বেছে নেওয়ার প্রক্রিয়া। ভোটারদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হয়। নির্বাচনে হার-জিত আছে। জিততে হলে হারতে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হারতে শখিনি। ফলে নির্বাচন নিয়ে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে বিজয়ীর বিপরীতে পরাজিত প্রার্থী থাকবে এই বাস্তবতা মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার নামই নির্বাচন। প্রার্থী আর তাদের সমর্থকরা এই বাস্তবতা উপলব্ধি করে বলেই আমার বিশ^াস। উপাচার্য তাঁর বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
সকলের সহযোগিতায় একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাকসু নির্বাচন সম্ভব হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
রাকসু কোষাধ্যক্ষ ও রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান রিটানিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করেন ও রাকসু নির্বাচন কমিশনার আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবদুল হান্নান কিনোটের ওপর আলোচনা করেন।
রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহা. এনামুল হক। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর পারভেজ আজহারুল হক সেমিনারটি সঞ্চালনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET