১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আমার কোন রাজনৈতিক অভিলাশ নেই- সংবর্ধনা অনুষ্ঠানে ড. মোঃ মশিউর রহমান




আমার কোন রাজনৈতিক অভিলাশ নেই- সংবর্ধনা অনুষ্ঠানে ড. মোঃ মশিউর রহমান

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২৫, ২০:১৩ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজের প্রাক্তণ কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এক গুনী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় কলেজ চত্বরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (অব:) ড. মোহাম্মদ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব (অব:) ড. ফরিদুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী বন্ধুদলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রানা দিহিদার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, ৯০ ছাত্রদল ফোরামের সভাপতি ফেরদৌস খানসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (অব:) ড. মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এটি সকলের কাম্য। দায়বদ্ধতা থেকে মানুষের কল্যানে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমাদের কোন রাজনৈতিক অভিলাশ নেই। প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। বাগেরহাট জেলায় গত এক বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হলে অনেক সময় লাগবে। আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। কোন কাজ সবুজ পাতায় উঠেছে। আবার কোন কাজ প্লানিংয়ে রয়েছে। নিজ জন্মস্থান হিসেবে এলাকার উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যাপিঠের কৃতি শিক্ষার্থী ও গুনী অভিভাবকদের ক্রেষ্ট প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET